দরিদ্র ও অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানবতার তারুণ্য’ তাদের প্রথম উদ্যোগ প্রজেক্ট-১ সফলভাবে বাস্তবায়ন করেছে। শুক্রবার (২৮ মার্চ) সংগঠনের লাইল্যোঘোনা জোনের নিবেদিতপ্রাণ সদস্য নূর নাহার সাথীর প্রচেষ্টায় একটি অসহায় পরিবারকে ঈদের কেনাকাটা করে দেওয়া হয়েছে। নতুন পোশাক ও অন্যান্য উপহার পেয়ে পরিবারটি আনন্দে অভিভূত।
সংগঠনের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আল মারুফ বলেন, মানবতার সেবায় কাজ করাই আমাদের মূল লক্ষ্য। এই ছোট্ট উদ্যোগের মাধ্যমে আমরা যাত্রা শুরু করলাম, ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও বড় পরিসরে অসহায় মানুষের পাশে দাড়াতে চাই।
সহ-প্রতিষ্ঠাতা মো. আরিফুল ইসলাম বলেন, আমরা বিশ্বাস করি, সমাজ পরিবর্তন সম্ভব যদি সবাই একসাথে এগিয়ে আসে। মানবতার তারুণ্য সেই লক্ষ্যেই কাজ করবে। প্রতিটি অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আশা করি, এই মহৎ কাজে সমাজের সর্বস্তরের মানুষ আমাদের পাশে থাকবে।
উপকারভোগী পরিবারের একজন (নাম প্রকাশে অনিচ্ছুক) আবেগাপ্লুত হয়ে বলেন, ঈদের সময় বাচ্চাদের জন্য নতুন জামা-কাপড় কিনতে পারবো না ভেবে মনটা খুব খারাপ ছিল। কিন্তু আজ আপনাদের সাহায্যে আমরা ঈদের আনন্দ ভাগ করে নিতে পারছি। আল্লাহ আপনাদের মঙ্গল করুন।



মন্তব্য নেওয়া বন্ধ।