আনোয়ারায় উত্তর গুয়াপঞ্চক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

আনোয়ারা উপজেলার উত্তর গুয়াপঞ্চক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের কক্ষে এ বিদায় অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান শিক্ষিকা দীপিকা দাশের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি জয়লান আবেদিন চৌধুরী।

সহকারী শিক্ষক কল্লোল মল্লিকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, জামাল উদ্দিন চৌধুরী, নুরুল আলম, জসিম উদ্দিন, কাজী পারভেজ,সাইফুল ইসলাম শাবলু, জসিম কন্ট্রাক্টর, সাংবাদিক সুমন শাহ, মোহাম্মদ ইদ্রিস, মুসা ইসলাম, নঈম উদ্দিন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিদায়ী শিক্ষার্থীদের হাতে স্মারক ও উপহার তুলে দেওয়া হয়।

মন্তব্য নেওয়া বন্ধ।