চট্টগ্রামের আনোয়ারায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জনকেগ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে উপজেলার বারখাইন ইউনিয়নের শোলকাটা এলাকায় একটি বসত ঘরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় উদ্ধার করা হয় দেশীয় অস্ত্র।
গ্রেপ্তারকৃতরা হল, ইমন (২৪), মো. রায়হান রানা (২৩), হেলাল (৩০), মো. মাসুদ (২২) ও মিনহাজ (২০)। সকলে আনোয়ারা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। এসময় পুলিশের অবস্থান টের পেয়ে ১০-১৫ জন পালিয়ে যায়। পুলিশ জানায়, রাত সাড়ে ১২টার দিকে ডাকাতির প্রস্তুতির গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় স¤্রাট নামের এক ডাকাতের বসত ঘরে অভিযান পরিচালনা করা হয়। ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটকসহ দুটি তলোয়ার, দুটি বড় ছুরি, একটি চাপাতি, একটি লোহার রড ও একটি চেইন জব্দ করা হয়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা সংঘবদ্ধ হয়ে ডাকাতির উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং পলাতক আরও ১০-১৫ জনকে শনাক্তের চেষ্টা করছে পুলিশ।



মন্তব্য নেওয়া বন্ধ।