আনোয়ারায় নৌকা থেকে পড়ে নিখোঁজ জেলে

চট্টগ্রামের বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে মোহাম্মদ আরিফ (২২) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা উঠান মাঝিরঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ আরিফ রায়পুর ইউনিয়নের ফকিরহাট এলাকার মো. আব্দুল মান্নানের ছেলে। পাঁচ ভাই-বোনের মধ্যে আরিফ সবার বড়। তার সংসারে স্ত্রী ও দুই বছরের এক ছেলে রয়েছে।

এদিকে ইলিশ মাছ ধরার নৌকা থেকে পড়ে সন্তানের নিখোঁজ হওয়ার খবর শুনে সাগর পাড়ে মায়ের আর্তনাদে ভারী হয়ে উঠে পুরো উপকূল।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে বঙ্গোপসাগরের মাছ ধরতে নৌকায় উঠতে পা পিছলে আরিফ সাগরে পড়ে যান। তাৎক্ষণিকভাবে সহকর্মীরা উদ্ধারের চেষ্টা চালালেও পানির স্রোতে তলিয়ে যান সে। প্রায় দেড় ঘণ্টা খোঁজাখুঁজির পরও না পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও থানা পুলিশকে খবর দেন।

বাংলাদেশ কোস্টগার্ড আনোয়ারার সাঙ্গু জোনের কন্টিনজেন্ট কমান্ডার মোস্তফা আহমেদ বলেন, নিখোঁজ জেলেকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে কোস্টগার্ড।

মন্তব্য নেওয়া বন্ধ।