আনোয়ারায় বিনামূল্যে খতনা ও কর্ণছেদন ক্যাম্প

0

চট্টগ্রামের আনোয়ারায় গুয়াপঞ্চকে বিনামূল্যে খতনা ও কর্ণছেদন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে উপজেলার বৈরাগ ইউনিয়নের উত্তর গুয়াপঞ্চক এলাকায় গাউছিয়া আহমদিয়া রহমানিয়া সংসদ এটির আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ শাহেদ।

সকাল থেকে বিকেল পর্যন্ত চিকিৎসকের মাধ্যমে ৫০জন শিশুকে খতনা, বিনামূল্যে ওষুধপত্রও টুপি বিতরণ করেন। ক্যাম্পের উদ্বোধন করেন চরণদ্বীপ দরবার শরীফের শাহজাদা শেখ আবু মুহাম্মদ সানাউল্লাহ ফারুকী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ শাহেদ বলেন, ‘সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতার পরিচয়। এ ধরনের উদ্যোগ শুধু একটি সেবা কার্যক্রম নয়, বরং এটি একটি সহমর্মিতার বার্তা, যা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক। আয়োজকদের এই মহৎ উদ্যোগকে আমি আন্তরিকভাবে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছি।

এসময় তিনি আরও বলেন, ‘আনোয়ারা উপজেলার সার্বিক উন্নয়নের পাশাপাশি স্বাস্থ্যসেবা খাতকে আরও শক্তিশালী করা অত্যন্ত জরুরি। শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে একসাথে কাজ করতে হবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আনোয়ারাকে একটি উন্নত, মানবিক ও কল্যাণমুখী উপজেলায় পরিণত করা সম্ভব।’

সংগঠনের সভাপতি মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ ইসমাইলের সঞ্চালনা করেন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।