চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) জোহরের নামাজের পর কেইপিজেডের স্টাফ মসজিদে কেইপিজেড জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় মোনাজাতে নতুন বাংলাদেশ গঠনে বেগম খালেদা জিয়ার প্রয়োজনীয়তা উল্লেখ করে সাবেক এই প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, এড. হাসান কায়েস, জালাল উদ্দিন, সায়াদুল হক, আবু জাফর, বদিউল আলম, এম এ আব্দুর রহিম, আব্দুর রহিম, আব্দুল কাদের, হেমায়েত উদ্দিন, ছিদ্দুকুর রহমান, আরিফুর রহমান, কাজী পারভেজ, নুরুল আবছার, নুর মুহাম্মদ, মামুনুর রাশিদ, আহামদ নবী, নাজের, আলমগীর, জাফর, আনোয়ারুল আজিম, শাখাওয়াত, জহিরুল হক প্রমুখ।



মন্তব্য নেওয়া বন্ধ।