আনোয়ারায় মসজিদ কমিটির বিরুদ্ধে মামলা, প্রত্যাহারের দাবি

চট্টগ্রামের আনোয়ারার পারকি রাহাত উল্লাহ জামে মসজিদ পরিচালনা কমিটির বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় বাসিন্দারা। শুক্রবার (৬ মার্চ) জোহরের নামাজের পর পারকি এলাকায় মসজিদ পরিচালনা কমিটি ও মুসল্লীরা এটির আয়োজন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. আজিজ খান, সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল, সাবেক ইউপি সদস্য মো. আব্দুর রহমান, মাদ্রাসার সভাপতি মো. হেলাল, অর্থ সম্পাদক নুর মোহাম্মদ, কমিটির সদস্য মো. জামাল, সহ সাধারণ সম্পাদক মো. শাহনুর, সহ সভাপতি মো. আলম, সদস্য ইসমাইল, ইউচুপ, মোহাম্মদ জিয়া, মো. সজীব, মো. গুফিয়া প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, অবৈধভাবে মোতোয়াল্লী দাবি করা মাহাবুব ও মাহাদীসহ বেশ কয়েকজন মিলে প্রকৃত মসজিদ পরিচালনা কমিটির বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। এটি প্রত্যাহারের দাবিতে তাদের এ মানববন্ধন বলে জানান তারা।

মন্তব্য নেওয়া বন্ধ।