আনোয়ারায় স্কাউটসের সভা অনুষ্ঠিত

চট্টগ্রামের আনোয়ারায় বাংলাদেশ স্কাউট’স উপজেলা শাখার সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটসের সভাপতিত্বে উপজেলা মিলনায়তনে এই সভা হয়।

আনোয়ারা উপজেলা স্কাউটসের সম্পাদক সঞ্জিব সিংহের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌস হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার আবদুর রহমান ভূইয়া, স্কাউটস কমিশনার ওসমান গণিসহ বিভিন্ন স্কুলের প্রতিনিধিরা।

সভায় দ্রুত স্কাউট ইউনিট লিডার অরিয়েন্টশন ও বেসিক কোর্স আয়োজন, অনলাইন রেজিষ্ট্রেশন পোর্টালে সকল ইউনিটের সভাপতি, ইউনিট লিডার ও সদস্যদের বিএস আইডি রেজিষ্ট্রেশন নিশ্চিতকরন, আগামী জুলাইয়ে স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের আয়োজনসহ বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

মন্তব্য নেওয়া বন্ধ।