দরজায় কড়া নাড়ছে শীত। আর শীতকাল মানেই বিয়ের মৌসুম। একটু অন্য রকম বা ডিজাইনের পোশাক সংগ্রহের জন্য বিয়ের বাজার করতে অনেকেই ছুটে যান শহরে বা দেশের বাইরে। বিয়ের কেনাকাটাসহ দেশী-বিদেশী কসমেটিক সামগ্রী নিয়ে আনোয়ারার প্রাণকেন্দ্র চাতরী চৌমুহনী বাজার একুশে প্লাজায় উদ্বোধন হলো ‘হাজী আলী বিয়ে বাজার’।
সোমবার সকালে চাতরী চৌমুহনী বাজার একুশে প্লাজার নিচতলায় এটির উদ্বোধন করেন হাজী আলী বিয়ে বাজার’-এর শোরুমের স্বত্বাধিকারীরা জয়নাব আলী, আইয়ূব আলী, তৈয়ব আলী।
এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ ইফতি, মোহাম্মদ আসিফ, মোহাম্মদ কাইয়ূম, মোহাম্মদ জাবেদসহ বিভিন্ন ব্যবসায়ীরা।
হাজী আলী বিয়ে বাজার জনপ্রিয় এক্সক্লুসিভ ডিজাইনের পোশাকে শিশু, নারী, পুরুষ ও বৃদ্ধদের জন্য নিয়ে এসেছে পছন্দের সব ব্র্যান্ডের প্রোডাক্ট। এক ছাদের নিচে রয়েছে এক্সক্লুসিভ বিয়ের শাড়ি, পার্টি শাড়ি, লেহেঙ্গা, পাঞ্জাবি, নাগ্রা, গাউন, সেলোয়ার স্যুটসহ বর-কনের জন্য বিয়ের ও রিসিপশনের সবধরনের পোশাক। রয়েছে অলংকার ও কসমেটিক সামগ্রীও।
উদ্বোধনকালে স্বত্বাধিকারীরা জয়নাব আলী বলেন, ‘ক্রেতাদের কথা মাথায় রেখেই হাজী আলী বিয়ে বাজার’-এর শোরুম খোলা হয়েছে। পছন্দের প্রতিটি পণ্যই এখানে পাবেন ক্রেতারা। পোশাক, কসমেটিক থাকবে নতুন আঙ্গিকে। তরুণদের জন্য বিভিন্ন ডিজাইনতো রয়েছেই।



মন্তব্য নেওয়া বন্ধ।