চট্টগ্রামের আনোয়ারার তাকওয়া রেস্তোরাঁ এন্ড বিরিয়ানি হাউজে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার ও পরিবেশের দায়ে ১৫ হাজার টাকা জরিমানা করেছে সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা।
রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে কালাবিবি দীঘি এলাকার এ অভিযানটি পরিচালনা করেন তিনি। এর আগে, সকাল থেকে চাতরী চৌমুহনী এলাকায় অবৈধ, কাগজপত্রবিহীন সিএনজি অটোরিকশা, মোটরসাইকেল চালকদের ৮ মামলায় ১২ হাজার টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী ও পরিবেশনের দায়ে ১৫ হাজার টাকা জরিমানা এবং মালিককে সতর্ক করা হয়। এরআগে চাতরী চৌমুহনী এলাকায় অবৈধ, কাগজপত্র বিহীন সিএনজি অটোরিক্সা, মোটরসাইকেল চালকদের ৮ মামলায় ১২ হাজার টাকাসহ ২৭ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা বলেন, জনস্বাস্থ্যে এ অভিযান পুরো উপজেলার নামীদামী রেস্তোরাঁয়ও পরিচালনা করা হবে।
তিনি বলেন, লাইসেন্স ও হেলমেট ব্যতীত মোটর সাইকেল চালানোর অপরাধে ৮ মামলায় ১২ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।



মন্তব্য নেওয়া বন্ধ।