চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী প্রকাশ্যে ১১ দলীয় জোটের প্রার্থীকে সমর্থন না করা পর্যন্ত চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে জামায়াতের পক্ষে কাজ না করার ঘোষণা দিয়েছে এনসিপি।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার সময় চট্টগ্রামের আনোয়ারা কালাবিবির দীঘির মোড় এলাকায় একটি রেস্তোরাঁয় জরুরি সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেন এনসিসির কেন্দ্রীয় কমিটির সদস্য জুবাইরুল আলম।
এ সময় উপস্থিত ছিলেন এনসিপির চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম সমন্বয়কারী মো. সাজ্জাদ, সদস্য ইরফান মাহমুদ, মো. আকাশ নুর, জহির উদ্দিন চৌধুরী হিমেল, আনোয়ারা উপজেলার যুগ্ম সমন্বয়কারী মো. দেলওয়ার হোসেন, আহত জুলাই যোদ্ধা মোহাম্মদ জাফর ইসলাম চৌধুরীসহ এনসিপির নেতৃবৃন্দরা।
লিখিত বক্তব্যে জুবাইরুল আলম বলেন, চট্টগ্রামে একটি মাত্র আসন এনসিপিকে জোট থেকে দেওয়া হলেও এ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী নির্বাচন করে যাচ্ছেন। এ আসন থেকে জুবাইরুল হাসান আরিফ নির্বাচন করলেও জামায়াতে ইসলামীর প্রার্থী নির্বাচন থেকে সরে যাননি।
এতে করে এনসিপির প্রার্থীর পক্ষে নামেননি জামায়াতের নেতাকর্মীরা। তাই ওই আসনে এনসিপির পক্ষে কাজ শুরু না করা পর্যন্ত আনোয়ারা-কর্ণফুলী আসনে জামায়াতের সাথে কাজ করবেনা এনসিপি।
এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য জুবাইরুল আলম বলেন, চট্টগ্রাম-৮ আসন থেকে জামায়াত সরে না গেলে আমরাও আনোয়ারা-কর্ণফুলী আসনে জামায়াতের পাশে থাকবনা। এ ব্যাপারে প্রকাশ্যে ঘোষণা আশা করছি।



মন্তব্য নেওয়া বন্ধ।