চট্টগ্রামের আনোয়ারা উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়া উদ্দীন। রোববার (৫ অক্টোবর) দুপুরে তিনি এ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার অফিসের কার্যক্রম ঘুরে দেখেন এবং সেবাপ্রার্থীদের সাথে কথা বলেন। তিনি নাগরিকসেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন এবং ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশনা দেন।
এ সময় উপস্থিত ছিলেন, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরাসহ ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।
ড. মো. জিয়া উদ্দীন বলেন, ‘সরকারি সেবায় জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে প্রযুক্তি নির্ভর ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে। ভূমি অফিসে আসা প্রতিটি মানুষ যেন হয়রানিমুক্ত ভাবে সেবা পান, তা নিশ্চিত করতে হবে।’



মন্তব্য নেওয়া বন্ধ।