আমিরাতে দুবাই কনস্যুলেটে মাইলস্টোন ট্রাজেডির স্মরণে শোক বই উন্মুক্ত

ঢাকায়’মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ’ ভবনে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের মর্মান্তিক দুর্ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই-এ শোক বই উন্মুক্ত করা হয়।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুবাইস্থ সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র দপ্তরের কনস্যুলার এ্যাফেয়ার্স বিভাগের প্রধান খালিদ মুহাম্মদ আলী আল-কাবি এবং দুবাই-এ নিযুক্ত জার্মানি, ফিলিপাইন, পাকিস্তান, কুয়েত, বেলারুশ, আলজেরিয়া, লিবিয়া, জর্ডান, বুলগেরিয়া ও লেবাননসহ বিভিন্ন দেশের কনসাল জেনারেল ও কূটনৈতিকবৃন্দ শোক বইয়ে স্বাক্ষরপূর্বক নিহতদের প্রতি গভীর শোক ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

এ সময় তারা নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

মন্তব্য নেওয়া বন্ধ।