আমিরাতে প্রবাসীদের পিঠা উৎসব

মরুভূমির দেশে শীতের আমেজে গ্রামবাংলার ঐতিহ্যবাহী পিঠার রঙিন আয়োজন হয়ে উঠেছে জমজমাট উৎসব। সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী সনাতনী ঐক্য পরিষদের উদ্যোগে রবিবার (৮ ফেব্রুয়ারি) শারজাহ ন্যাশনাল পার্কে অনুষ্ঠিত হয় ‘পিঠা উৎসব’।

উৎসবে উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টা ও কেন্দ্রীয় কার্যকরী সদস্যরা। অনুষ্ঠানটিতে বাংলাদেশ ওয়ারিশের বিভিন্ন অঞ্চলের জনপ্রিয় পিঠা—দুধ চিতই, রস মঞ্জুরি, ঝাল পাটিসাপটা, খলা ঝালি পিঠা, নারকেল নাড়ু, ভাপা পিঠা, তেলের পিঠা, ডিম পোয়া পিঠা, নোনাসসহ নানা স্বাদের পিঠা পরিবেশন করা হয়।

পিঠার সঙ্গে গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজনও ছিল উৎসবের মূল আকর্ষণ। শিশু, নারী ও পুরুষদের জন্য আলাদা আলাদা প্রতিযোগিতা আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের মধ্যে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়া পিঠা তৈরি করে আনা মা-বোনাদের মধ্য থেকে তিনজনকে বিজয়ী ঘোষণা করা হয়।

সংগঠনের সভাপতি অজিত কুমার রায় বলেন, “এই আয়োজন প্রমাণ করে, হাজার মাইল দূরেও বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও সামাজিক বন্ধন অটুট। প্রবাসী সমাজকে একত্রিত করতে এবং নতুন প্রজন্মকে গ্রামের ঐতিহ্য তুলে ধরতেই আমাদের এই আয়োজন অব্যাহত থাকবে।”

মন্তব্য নেওয়া বন্ধ।