ঈদে মিলাদুন্নবীকে (স.) স্বাগত জানিয়ে র‌্যালী

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে প্রতিবছরের মতো চট্টগ্রামের আনোয়ারায় জশনে জুলুসে স্বাগত র‌্যালী করেছে গুয়াপঞ্চক নবনূর জামে মসজিদ পরিচালনা কমিটি। শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে জুম্মার নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণ থেকে র‌্যালীটি শুরু হয়ে শাহ্ আহমদ ও শাহ্ বাড়িসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং মোনাজাতের মধ্যদিয়ে শেষ হয়।

র‌্যালীতে উপস্থিত ছিলেন মসজিদের খতিব আল্লামা ইলিয়াছ আজম নূরী, হাফেজ মোহাম্মদ আজিম উদ্দিনসহ মসজিদের পরিচালনা কমিটি ও মুসল্লীবৃন্দরা। অন্যদিকে রায়পুরে গাউসিয়া কমিটি বাংলাদেশ ইউনিয়ন শাখায় আয়োজনে রায়পুর ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে স্বাগত র‌্যালীটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হযরত শাহ্ সুফি আহমদ হাসান রহ. মাজার প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।

এতে উপস্থিত ছিলেন, আহলে সুন্নাত ওয়াল জামায়াত নেতা অধ্যক্ষ মাওলানা মহিউদ্দিন হাশেমী, গাউসিয়া কমিটির কাজী মাওলানা বদরুজ্জমান নঈমী, গিয়াস উদ্দিন নিজামী, মাওলানা আবদুল মান্নান আনোয়ারী, সাইফুল হক, ডাক্তার শাহাব উদ্দিন।

মন্তব্য নেওয়া বন্ধ।