একুশে ফেব্রুয়ারিতে চট্টগ্রামে রোটারি ক্লাব ও প্রবর্তক স্কুলের নানা আয়োজন

রোটারি ক্লাব অব চিটাগাং এরিস্টোক্রেট এবং প্রবর্তক স্কুল এন্ড কলেজ যৌথভাবে গভীর শ্রদ্ধায় উদ্‌যাপন করলো মহান অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

দিনের সূচনা হয় প্রভাতফেরি ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে। ডেপুটি কমিশনার (উত্তর) আমিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভাষা শহীদদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করার আহ্বান জানান।

পরবর্তীতে প্রবর্তক স্কুল প্রাঙ্গণে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে ভাষা দিবসের তাৎপর্যভিত্তিক মনোমুগ্ধকর পোস্টার প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেরা পাঁচ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

ভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ক্লাবের সভাপতি এ কে এম শহীদুল্লাহ চৌধুরী, প্রধান অতিথি আমিরুল ইসলাম এবং প্রবর্তক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মনজ কুমার দেব, ক্লাবের সিনিয়র সদস্য মনোয়ারুল হক, নোমান বিন জহিরুদ্দীন, সৈয়দ রাম্মান আহমেদ, প্রফেসর মোহাম্মদ হাসান।

বক্তারা ভাষা আন্দোলনের ঐতিহাসিক গুরুত্ব, মাতৃভাষার মর্যাদা রক্ষা এবং নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন অনন্যা চৌধুরী

এই আয়োজন শিক্ষার্থীদের দেশপ্রেম, সংস্কৃতিচেতনা ও মাতৃভাষার প্রতি শ্রদ্ধাবোধ আরও সুদৃঢ় করেছে। আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতেও এমন মূল্যবোধভিত্তিক অনুষ্ঠান সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।

মন্তব্য নেওয়া বন্ধ।