কক্সবাজারে বিপন্ন প্রজাতির মা কচ্ছপ উদ্ধার করে অবমুক্ত

কক্সবাজারের পেকুয়া থেকে বিপন্ন প্রজাতির একটি মা কচ্ছপ উদ্ধার করা হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) রাত ১২টার দিকে বঙ্গোপসাগরের মগনামা কুতুবদিয়া চ্যানেলে কচ্ছপটি অবমুক্ত করে বনবিভাগ।

চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা খালেকুজ্জামান মামুন জানান, পেকুয়া সদর ইউনিয়নের জালিয়াখালীতে জেলের জালে আটকা পড়ে বিশাল প্রজাতির সামুদ্রিক মা কচ্ছপটি। জানতে পেরে সাথে সাথে কচ্ছপটি উদ্ধার করা হয়।

ধারণা করা হচ্ছে মা কচ্ছপটি ডিম দিতে নদীতে ডুকে পড়ে এবং নদীতে বসানো জালে আটকা পড়ে। জেলে কচ্ছপটি বাড়িতে নিয়ে আসলে দীর্ঘক্ষণ কূলে থাকার কারনে কচ্ছপটি দুর্বল হয়ে পড়ছিলেন। ফলে তাকে দ্রুত সাগরে অবমুক্ত করা হয়েছে এবং কচ্ছপটি সাগরে সাঁতার কেটে ডুব দিয়েছে।

স্থানীয় পরিবেশকর্মী বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার পেকুয়ার মুখপাত্র এফ এম সুমন বলেন, আমি খবর পেয়ে দ্রুত বনবিভাগকে খবরটি জানাই। তারা এসে স্বল্প সময়ে মা কচ্ছপটি উদ্ধার করে সাগরে অবমুক্ত করেন।

মন্তব্য নেওয়া বন্ধ।