কক্সবাজারে শুরু হচ্ছে এনসপিরব পদযাত্রা। ইতোমধ্যে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ নাহিদ ইসলাম হাসানত আব্দুল্লাহ ও সার্জিস আলমরা কক্সবাজার এসে পৌঁছেছেন।
শনিবার কক্সবাজার বাস টার্মিনাল এলাকা থেকে পদযাত্রাটি শুরু হয়ে শহরের পাবলিক হল ময়দানে গিয়ে শেষ হবে।
জনসভায় বক্তব্য রাখবেন- এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেন। এছাড়া আরও বক্তব্য রাখবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, তাসনীম জারাসহ অনেকে।
কর্মসূচি সফল করতে সব প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এস এম সুজা উদ্দিন।
দলের পক্ষ থেকে আশা করা হচ্ছে, এই পদযাত্রা ও জনসভা নতুন প্রজন্মের মধ্যে রাজনৈতিক সচেতনতা বাড়াবে এবং জনগণের সঙ্গে আরও নিবিড় সম্পর্ক গড়ে তুলতে ভূমিকা রাখবে।
এদিকে এই পথযাত্রাকে ঘিরে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী।



মন্তব্য নেওয়া বন্ধ।