কক্সবাজার-১ আসনে সালাহউদ্দিন আহমদের প্রচারণা শুরু

কক্সবাজার-১ আসনের ধানের শীষের প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের লতাবনিয়া, মৌলভী পাড়া, সিকদার পাড়া থেকে গণসংযোগ শুরু করেছেন তিনি।

এ সময় তিনি কোনাখালী কুলসুম নাহার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হেদায়েতুল উলুম মাদরাসার মাঠে জনগণের কাছে ধানের শীষে ভোট চান এবং তার ভবিষ্যৎ উন্নয়ন প্রকল্পের কথা তুলে ধরেন। স্থানীয়রা গণসংযোগে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। তিনি সকলের কাছে দোয়া ও ধানের শীষে ভোট প্রার্থনা করছেন।

এর আগে, সকাল ৮টার দিকে পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে জেন জি দের সঙ্গে ফুটবল ও ক্রিকেট খেলায় মেতে উঠেন সালাহউদ্দিন আহমদ।

মন্তব্য নেওয়া বন্ধ।