কর্ণফুলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলীর বড়উঠানে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতের নাম জয়নাব বেগম (২৫)। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেল ৩টার দিকে উপজেলার বড়উঠান ইউনিয়নের জাগির পাড়ায় শ্বশুরবাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত জয়নাব বেগম স্থানীয় মো. মহিউদ্দিনের স্ত্রী। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। জয়নাবের বাবার বাড়ি আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে।

স্থানীয়রা জানান, দুপুর ১টার দিকে বাথরুমে ঝরনার পাশে ঝুলন্ত অবস্থায় জয়নাবের মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিল। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য নেওয়া বন্ধ।