কর্ণফুলীতে পরিবহন শ্রমিক নির্বাচনে আওয়ামী লীগের নেতারা, বন্ধের দাবি এনসিপির

চট্টগ্রামের আনোয়ারা-পটিয়া-বাঁশখালী (পিএবি) সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন নির্বাচনে আওয়ামী লীগের পদধারী নেতাদের অংশ গ্রহণের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় মইজ্জ্যেরটেক এলাকার একটি রেস্টুরেন্টে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির চট্টগ্রাম দক্ষিণ জেলার সংগঠক মো. আকাশ নুর, কর্ণফুলী উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী ইমরান হোসেন তারা, আনোয়ারা উপজেলা শাখার সিনিয়র সংগঠক দেলোয়ার হোসেন, আহমদ নুর।

সংবাদ সম্মেলনে বক্তারা দাবী করেন, ফ্যাসিবাদের দোসর ও আওয়ামীলীগের পদধারী নেতারা পিএবি সড়কের শ্রমিক সংগঠনের ব্যানারে ফিরতে চাচ্ছে নতুন রুপে। তাদের এই নির্বাচন থেকে অপসারণসহ গ্রেপ্তারের দাবী জানান তারা। এ ছাড়াও শ্রমিক সংগঠনে ফ্যাসিবাদমুক্ত করার দাবীও জানান।

নির্বাচন কমিশন মো. মহিউদ্দিন বলেন, আপনারা একটু অফিসে আসেন, সব কথা মোবাইলে বলা যাবেনা। আসলে সব বলব।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফ বলেন, শ্রমিক সংগঠনের নির্বাচনে আওয়ামী লীগের পদধারী কয়েকজন নেতা নির্বাচনের অংশগ্রহণের বিষয়টি জেনেছি। পুলিশ খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

মন্তব্য নেওয়া বন্ধ।