চট্টগ্রাম-১৩ আসন (আনোয়ারা-কর্ণফুলী) বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও কর্ণফুলী বিএনপির সাবেক আহবায়ক এসএম মামুন মিয়া বলেন, যে ফ্যাসিস্ট আমার নেত্রীকে বিনাদোষে কারাগারে নিক্ষেপ করেছিল, যে ফ্যাসিস্ট আমার নেতা তারেক রহমানের মেরুদন্ড ভেঙেছিল। ২০০৯ সাল থেকে আজকের দিন পর্যন্ত দেশে আসছে পারে নাই। আমার নেতাকর্মীরা ঘরে ঘুমাতে পারে নাই, তাদের নিয়ে আমরা রাজনীতি করতে পারি না।
শনিবার (৩০ আগস্ট) সকাল ১১টায় উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের নেয়ামত শাহ্ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে উপজেলা কৃষকদলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, ৫ আগস্টের আগে বিএনপির কথা ভুলে গেছে, আমি আগে বিএনপি করতাম; এখন করি না বলছে, অনেকে আওয়ামী লীগের সাথে ব্যবসা-বানিজ্য, মিছিল মিটিং করেছে; তাদের সাথে ছবি আছে অসংখ্য। তারা আজকে ৫ আগস্টের পরে এসে নতুন করে বিএনপি সাজতে চাই। তাদের মাঠের নেতাকর্মীরা কখনও মেনে নিবে না। রাজপথে তাদের প্রতিহত করবে।
তিনি আরও বলেন, দু’দিন-দুঃসময়ে আমাদের সাথে ছিলা না। বিএনপি পরিচয় দেয় নাই। এটা আদর্শের বিএনপি নয়, নীতির বিএনপি নয়, এটা সুবিধা নেওয়া ও পিট বাঁচানোর জন্য বিএনপি। আমাদের কোনো মিছিল মিটিং কখনও আওয়ামী লীগের কোনো নেতাকর্মীদের সুযোগ দিয়েছি কেউ বলতে পারবে না। বিএনপি পরিবারের নেতাকর্মীর মিছিল মিটিং বের করলে হাজার-হাজার মানুষ হয়। সেখানে আমাদের তো আওয়ামী লীগ থেকে ধার নেওয়ার মত প্রয়োজন দরকার নাই। আমাদের তো ঘর ভর্তি নেতাকর্মী আছে।
উপজেলা কৃষকদলের আহবায়ক ডা. মো. আবদুল মান্নান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক দলের আহবায়ক মহসীন চৌধুরী রানা, বিশেষ অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলা বিএনপির সদস্য সচিব হাজী মুহাম্মদ ওসমান, জেলা কৃষক দলের সদস্য সচিব মীর জাকের আহমদ, যুগ্ম আহবায়ক এম শফিউল করিম শফি প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কৃষক দলের সদস্য সচিব বাহারুল ইসলাম। শতাধিক মানুষ এই মেডিকেল ক্যাম্প থেকে চিকিৎসা গ্রহণ করেন। ক্যাম্প পরিচালনা করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।



মন্তব্য নেওয়া বন্ধ।