চট্টগ্রামের কর্ণফুলীতে এক যুবকের লাশ উদ্ধার হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গোয়ালপাড়া সোবহান সওদাগরের বাড়ির পাশের রাস্তা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। সড়কের পাশে লাশটি পড়ে ছিল।
বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, এখনও পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে রেখেছে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ৩০ বছর বয়সী ওই যুবকের পরনে ছিল শার্ট ও প্যান্ট। বুধবার সকাল দশটার দিকে রাস্তায় লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে থানা পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়। পুলিশের ধারণা বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছেন এ যুবক। দুপুর দেড়টা পর্যন্তও তার পরিচয় সনাক্ত করা যায়নি।



মন্তব্য নেওয়া বন্ধ।