কাঞ্চননগর বহুমুখী উচ্চবিদ্যালয়ে জমজমাট প্লেয়ার ড্রাফট

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠে অ্যালামনাই এসোসিয়েশনের জাঁমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ফুটবলের প্লেয়ার ড্রাফট অনুষ্ঠান।

শুক্রবার রাতে অনুষ্ঠিত এই ব্যতিক্রমী আয়োজনে অংশ নেন ১০ দলের মোট ১৮৮ জন ফুটবলার।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের অ্যালামনাই এসোসিয়েশন সভাপতি অধ্যাপক মফিদুল ইসলাম মামুন। ইঞ্জিনিয়ার মো. মোবারক হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন এসোসিয়েশনের সমাজকল্যাণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. কফিল উদ্দীনসহ অন্যান্য অতিথিরা।

প্রধান অতিথি অধ্যাপক মফিদুল ইসলাম মামুন বলেন, “গ্রামাঞ্চলের যুবসমাজকে মাদক ও জুয়ার মতো ক্ষতিকর অভ্যাস থেকে দূরে রাখতে আমরা প্লেয়ার ড্রাফটের মতো উদ্যোগ নিয়েছি। খেলাধুলার মধ্য দিয়ে সমাজকে আলোকিত করাই আমাদের লক্ষ্য।”

অ্যালামনাইদের উদ্যোগে আয়োজিত এ ড্রাফট অনুষ্ঠানকে ঘিরে বিদ্যালয় চত্বরে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। স্থানীয় ক্রীড়াবিদ, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়।

মন্তব্য নেওয়া বন্ধ।