কাপ্তাইয়ে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

রাঙামাটির কাপ্তাই উপজেলায় সিলিং ফ্যানে ওড়না পেচানো অবস্থায় এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে ৪নং কাপ্তাই ইউনিয়নের ৬নং ওয়ার্ড এলাকা থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ। ওই কিশোরীর নাম মোছা. খাদিজা আক্তার প্রকাশ বাবুনী (১৬)।

সে কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর শিক্ষার্থী এবং কাপ্তাই নতুন বাজার এলাকার মো. রুবেল এর কন্যা। স্থানীয় সূত্রে জানা গেছে পারিবারিক কলহের জেরে ওই কিশোরী আত্মহত্যা করতে পারে।

তবে ঘটনার সত্যতা নিশ্চিত করে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাই কিসলু জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মন্তব্য নেওয়া বন্ধ।