কাপ্তাইয়ে চোলাই মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা থানার পুলিশের বিশেষ অভিযানে বাঙ্গালহালিয়া ইউনিয়নের বটতলী এলাকা থেকে ৫৮ লিটার চোলাই মদসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৬ মে) সকালে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। এরআগে, রবিবার রাতে অভিযান চালিয়ে দেশী মুন্ডি এন্ড কাবাব হাউজ নামের একটি খাবার হোটেল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ওসিংমং রাখাইন (৩২), মো. আবু তালেব (২৬) এবং মো. ওসমান গণি (২৬)।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান কামাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫৮ লিটার দেশিয় চোলাই মদ জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৪(খ) ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং সোমবার সকালে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।