রাঙ্গামাটি রিজিয়নের কাপ্তাই উপজেলায় দরিদ্র ও অসহায় পরিবারসহ মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে ১০ আর ই ব্যাটালিয়ন। বুধবার (১৭ সেপ্টেম্বর) সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনায় আয়োজিত এ সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সহায়তা প্রদান করেন ১০ আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এস এম সাদিক শাহরিয়ার, পিএসসি।
এসময় তিনি বলেন, স্থানীয় জনগণের কল্যাণে এবং শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় সেনাবাহিনী সবসময় জনগণের পাশে থাকবে। একই সঙ্গে তিনি ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।



মন্তব্য নেওয়া বন্ধ।