কাপ্তাইয়ে দুই দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন

‘কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ’ প্রকল্পের আওতায় রাঙামাটির কাপ্তাইয়ে দুই দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।

কাপ্তাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সোমবার শুরু হয়ে মঙ্গলবার (১৩ মে) উপজেলা হর্টিকালচার সেন্টার ভবনে এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ইমরান আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রকল্পের আঞ্চলিক সমন্বয়ক মুহাম্মদ সামসুল আলম চৌধুরী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা হর্টিকালচার সেন্টারের উদ্যানতত্ত্ববিদ কাজী রাকিব জোবায়েরসহ প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃষকেরা।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মাঝে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং কৃষি উন্নয়নের মাধ্যমে স্থানীয়ভাবে কীভাবে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা যায়, সে বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের আধুনিক ও টেকসই কৃষি পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া হয়, যা ভবিষ্যতে তাদের উৎপাদনশীলতা বাড়াতে সহায়ক হবে বলে আয়োজকরা জানান।

মন্তব্য নেওয়া বন্ধ।