কাপ্তাইয়ে বিষু উৎসবে তঞ্চঙ্গ্যাদের আনন্দ র‌্যালি

পার্বত্য রাঙামাটির কাপ্তাই উপজেলায় নদীতে ফুল ভাসানোর মধ্যদিয়ে বিষু উৎসবের আনুষ্ঠানিকতা শুরু করেছে তঞ্চঙ্গ্যা সম্প্রদায়। শনিবার (১২ এপ্রিল) সকালে উপজেলার কর্ণফুলী নদীতে ফুল ভাসানো উৎসবে অংশ নেন শতাধিক নর-নারী। এ সময় ঐতিহ্যবাহী পোশাক পরিধান করেন তঞ্চঙ্গ্যা নারী-পুরুষরা।

পরে কাপ্তাই উপজেলার বড়ইছড়িতে এক আনন্দ র‍্যালি বের করা হয়। এতে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. দিলদার হোসেন,ওয়াগ্গা মৌজার হেডম্যান অরুণ তালুকদার, বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থা কাপ্তাই অঞ্চল কমিটির প্রমুখ সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিকে ফুল ভাসানো উৎসবের মধ্যদিয়ে তিন পার্বত্য জেলায় আজ থেকে শুরু হয়েছে বৈসাবি উৎসব। এতে তিন পার্বত্য জেলার পাহাড়ি বিভিন্ন সম্প্রদায়ের পাড়া-মহল্লায় ও ঘরে ঘরে চলবে নানা আয়োজন। পাহাড়জুড়ে বইবে উৎসবের আমেজ।

মন্তব্য নেওয়া বন্ধ।