রাঙামাটির কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের পাওয়ার হাউজ সংলগ্ন কর্ণফুলী নদীতে শখের বড়সি ফেলে ধরা পড়েছে ২০ কেজি ওজনের একটি বিশাল কোরাল মাছ।
বুধবার (৩০ এপ্রিল) বিকাল ৪টার দিকে পানি বিদ্যুৎ কেন্দ্রের কর্মচারী কামরুল ইসলামের বড়সিতে মাছটি উঠে আসে। স্থানীয়দের মতে, এর বাজারমূল্য ২০ হাজার টাকারও বেশি।
জাতীয় বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নের কাপ্তাই শাখার সভাপতি মো. বেলাল হোসেন জানান, কামরুল ইসলাম মাছটি বিক্রি না করে সহকর্মীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। তিনি বলেন, সকলেই খুব খুশি হয়েছিলেন। এটা আমাদের জন্য এক ধরনের আনন্দঘন মুহূর্ত ছিল।
প্রসঙ্গত, কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের পাওয়ার হাউজের নিচে কর্ণফুলী নদীর পানি নিষ্কাশন এলাকায় প্রায় সময়ই শখের বড়সি ফেলে বড় মাছ পাওয়া যায়। এর আগেও সেখানে একাধিক কোরাল ধরা পড়েছে।



মন্তব্য নেওয়া বন্ধ।