কাপ্তাইয়ে সিএনজি ভাড়া নিয়ে এসে চালক নিখোঁজ, গাড়ি উদ্ধার

চট্টগ্রামের হাটহাজারী থেকে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় ভাড়া নিয়ে এসে এক সিএনজিচালক নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় চালকের স্ত্রী থানায় ডায়েরি করার পর সিএনজি উদ্ধার হলেও চালকের সন্ধান মেলেনি।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুর ১টায় কাপ্তাই থানায় স্বামী অটোরিকশার চালক মো.ফারুক (৪২) নিখোঁজ হওয়ার একদিন পর একটি সাধারণ ডায়রি করেন স্ত্রী জেসমিন আক্তার।

সাধারণ ডায়রিতে নিখোঁজের স্ত্রী উল্লেখ করেন, মো.ফারুক পেশায় একজন সিএনজিচালক। সে বুধবার হাটহাজারী থেকে ভাড়া নিয়ে আসে কাপ্তাই নতুন বাজার। একদিন অতিবাহিত হলেও স্বামী নিজগৃহ হাটহাজারির ১৪ নম্বর শিকারপুর ইউনিয়নে কুয়াইশ রাজামিয়া সওদাগর বাড়িতে আর ফেরেনি।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ জানান, নিখোঁজ হওয়ার পর স্ত্রী জেসমিন আক্তার তার স্বামীর বিষয়ে কাপ্তাই থানায় একটি সাধারন ডায়েরি করেন। যেখানে গাড়ির নং (চট্টমেট্রো-থ ১২-২৫৮২) উল্লেখ করেন।

তিনি বলেন, পরে আমরা ডায়রির সূত্র ধরে নিখোঁজ হওয়া সিএনজি কাপ্তাই থানার ওয়াগ্গা ইউনিয়ন এর ৯নং ওয়ার্ড বালুচর নামক এলাকা হতে উদ্বার করি। কিন্তু চালকের কোন সন্ধান পাওয়া যায়নি। চালকের একটি পা ভাঙা বলে জানান। তবে কাপ্তাই থানা পুলিশ সন্ধান করে চলছে বলে জানান।

মন্তব্য নেওয়া বন্ধ।