কাপ্তাইয়ে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা

রাঙ্গামাটি রিজিয়নের কাপ্তাই উপজেলার ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক সম্মানিত সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনায় এই ইউনিটের দায়িত্বপূর্ণ এলাকায় একটি দরিদ্র ও অসহায় পরিবারকে বাড়ি নির্মাণের জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) এই কার্যক্রম পরিচালনা করা হয়। একইসাথে ১০ আর ই ব্যাটালিয়নের ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জীবতলী ও মগবান ইউনিয়নে বসবাসকারী অসহায়, দরিদ্র, গরীব জনসাধারণ ও শিশুদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান এবং প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়েছে।

এ সময় কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম সাদিক শাহরিয়ার, পিএসসি বলেন, ১০ আর ই ব্যাটালিয়নের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম শান্তি ও সম্প্রীতি উন্নয়নে অব্যাহত থাকবে এবং ব্যাটালিয়নের পক্ষ থেকে ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত মানুষের জন্য চিকিৎসা সেবা প্রদান করা হবে।

মন্তব্য নেওয়া বন্ধ।