কাপ্তাইয়ে ১০ আরই ব্যাটালিয়নের খাদ্যসামগ্রী বিতরণ

দুর্যোগকালীন সময়ে মানবিক সহায়তার অংশ হিসেবে রাঙামাটির কাপ্তাই উপজেলায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ আর ই ব্যাটালিয়ন। সম্মানিত সেনাবাহিনী প্রধানের নির্দেশনায় এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়।

মঙ্গলবার (৩ জুন) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম সাদিক শাহরিয়ার, পিএসসি-এর সার্বিক তত্ত্বাবধানে কাপ্তাইয়ের জীবতলী, মগবান এবং কাপ্তাই ইউনিয়নের গবাগনা আর্মি ক্যাম্প, বরাদম আর্মি পোস্ট ও হাজাছড়া ক্যাম্প সংলগ্ন এলাকায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারগুলো হাতে হাতে খাদ্য সহায়তা গ্রহণ করেন। স্থানীয়রা সেনাবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

১০ আর ই ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও যেকোনো দুর্যোগকালীন মুহূর্তে সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার অব্যাহত থাকবে।

মন্তব্য নেওয়া বন্ধ।