কাপ্তাই থানার অভিযানে আসামি গ্রেপ্তার

রাঙামাটির কাপ্তাই থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভূক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। রোববার (৩ আগস্ট) বেলা ১২টায় কাপ্তাই থানাধীন ঢাকাইয়া কলোনী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীর নাম মো. ফারুক(২১)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাপ্তাই থানার ওসি মো. মাসুদ জানান, থানার চলমান বিশেষ অভিযানে কাপ্তাই থানার এএসআই আফজাল হোসেন ও মোঃ মনিরুল ইসলাম কর্তৃক অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভূক্ত আসামি মো. ফারুককে কাপ্তাই ঢাকাইয়া কলোনী এলাকা হতে গ্রেপ্তার করা হয়।

আসামিকে রোববার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।