কাপ্তাই নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি, বার্ষিক পরীক্ষা স্থগিত

চার দফা দাবিতে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতির অংশ হিসেবে কাপ্তাই উপজেলার নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি চলছে। ফলে বিদ্যালয়টির বার্ষিক পরীক্ষা স্থগিত রয়েছে।

প্রধান শিক্ষক কল্যাণী বড়ুয়া জানিয়েছেন, কেন্দ্রীয় নির্দেশনা আসা পর্যন্ত কর্মবিরতি চলবে। তবে সরকার দাবী মানলে শিক্ষার্থীদের ক্ষতি না হয়, তারাও প্রয়োজনে শুক্র ও শনিবারেও ক্লাস ও পরীক্ষা পরিচালনা করবেন।

শিক্ষার্থীরা কর্মবিরতি ও স্থগিত পরীক্ষার কারণে উদ্বিগ্ন। কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহামুদ হাসান বলেন, উর্ধতন কতৃপক্ষ শিক্ষার্থীদের কথা ভাবেই পরীক্ষা পুনরায় চালানোর ব্যবস্থা করছে। বর্তমানে বিদ্যালয়টিই একমাত্র সরকারি বিদ্যালয় যেখানে বার্ষিক পরীক্ষা বন্ধ রয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।