কাপ্তাই নিসর্গ রিভার ভ্যালি রেস্টুরেন্টকে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ‘এ’ গ্রেড স্বীকৃতি

রাঙামাটি জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মূল্যায়নে খাবারের মান ও পরিচ্ছন্নতায় ‘এ’ গ্রেড অর্জন করেছে কাপ্তাইয়ের জনপ্রিয় নিসর্গ রিভার ভ্যালি রেস্টুরেন্ট অ্যান্ড পড হাউস। সম্প্রতি জেলা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা নিরাপদ খাদ্য অফিসার সৌরভ রায় রেস্টুরেন্টটির স্বত্বাধিকারী মোহাম্মদ সরোয়ার হোসেনের হাতে এ স্বীকৃতির সনদ তুলে দেন।

অফিসার সৌরভ রায় বলেন, “রেস্টুরেন্টটির পরিচ্ছন্নতা, হাইজিন ব্যবস্থাপনা, সরকারি সনদ, লাইসেন্স নবায়নসহ সব মানদণ্ডে সন্তোষজনক পারফরম্যান্স পাওয়া গেছে। তাই নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ থেকে ‘এ’ গ্রেড প্রদান করা হয়েছে।”

স্বীকৃতি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন স্বত্বাধিকারী মোহাম্মদ সরোয়ার হোসেন। তিনি বলেন, “আমরা সবসময় ভোক্তা ও পর্যটকদের সর্বোচ্চ মানের সেবা দেওয়ার চেষ্টা করি। বিশেষ করে খাবারের মান ও পরিচ্ছন্নতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি। এ স্বীকৃতি আমাদের জন্য গর্বের, যা ভবিষ্যতে আরও ভালোভাবে কাজ করার অনুপ্রেরণা দেবে।”

কাপ্তাইয়ের অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্রের পাশে অবস্থিত এই রেস্টুরেন্ট ইতিমধ্যে স্থানীয় ও বাইরের ভ্রমণপিপাসুদের আস্থার জায়গা তৈরি করেছে।

মন্তব্য নেওয়া বন্ধ।