কালাগাজির পাড়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

চট্টগ্রামের আনোয়ারার বটতলীতে চতুর্থবারের মত ‘কালাগাজির পাড়া ফুটবল টুর্নামেন্ট–২০২৬’-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

রোববার রাতে উপজেলার বটতলী ইউনিয়নের কালাগাজীরপাড়া এলাকায় অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সদস্য ও বটতলী শাহ্ মোহছেন আউলিয়া কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি এম শামশুল হুদা ফাহিম।

বটতলী ইউনিয়ন বিএনপির নেতা ওয়াইজ উদ্দিন সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বটতলী ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি কাজী মোহাম্মদ নাছির উদ্দিন, আনোয়ার সওদার, মো. আব্দুল খালেক, মো. আব্দুল আজিজ, মুন্সি মিঞা, মো. এমরান, মো. বাবুল, মো. সোহেল, মো. জাহাঙ্গীর, মো. কামাল, আনোয়ারা উপজেলা ছাত্রদলের নেতা ইসফাক হোসেন সিহাব, আয়োজন কমিটি সিনিয়র সদস্য মো. বাপ্পি, মো. বাদশা প্রমূখ।

মন্তব্য নেওয়া বন্ধ।