খাগড়াছড়িতে ক্রিকেটারদের মুগ্ধ করলেন আসিফ আকবর

খাগড়াছড়ি জেলার ক্রিকেটকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে আজ (বৃহস্পতিবার) বিকেলে বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিবি’র পরিচালক আসিফ আকবর খাগড়াছড়ি জেলা স্টেডিয়ামে ক্রিকেট খেলোয়াড়দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

এসময় বয়স ভিত্তিক নারী ও পুরুষ ক্রিকেট খেলোয়াড়দের মান উন্নয়নের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে সম্ভাবনা ও আগামীর বাংলাদেশে ক্রিকেটের উজ্জ্বল সাফল্যের আশ্বাস দেন।

তিনি খেলোয়াড়দের বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার কথা পর্যায়ক্রমে শুনেন এবং সংশ্লিষ্ট সমস্যা সমাধানের আশ্বাস দেন।

পরে জেলা ক্রীড়া সংস্থা থেকে বিসিবির পরিচালক আসিফ আকবরকে সম্মাননা ক্রেস্ট উপহার দেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হারুন রশীদ। এসময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির কাউন্সিলর আনিসুল আলম’সহ জেলা সংস্থার সংশ্লিষ্ট সকলেই উপস্থিত ছিলেন।

পরে উপস্থিত ক্রিকেট খেলোয়াড়দের অনুরোধে বিসিবি’র পরিচালক আসিফ আকবর “বেশ বেশ বেশ সাবাস বাংলাদেশ এ গানটি খালি গলায় গেয়ে সবাইকে উৎফুল্ল করে তুলেন।

মন্তব্য নেওয়া বন্ধ।