খাগড়াছড়িতে ত্রিপুরা সম্প্রদায়ের হেডম্যান-কার্বারী ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভা করেছে জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
রোববার (৬ এপ্রিল) বিকালে পৌর টাউন হলে বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের সভাপতি খনিরঞ্জন ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া।
সভায় ত্রিপুরা হেডম্যান-কার্বারীরা বক্তব্যে তাদের বিভিন্ন দাবি ও সামাজিক বিভিন্ন ইস্যুর বিষয় গুলো তুলে ধরেন।
সভায় ওয়াদুদ ভূঁইয়া ত্রিপুরাসহ পাহাড়ে বসবাসরত সকল সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য, বিশ্বাস, আস্থা ও ভালোবাসার বন্ধন সৃষ্টি করে মিলেমিশে থাকার আহবান জানিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের সভাপতি কমল বিকাশ ত্রিপুরা,সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শুভ্রদেব ত্রিপুরা, হেডম্যান ও কার্বারী প্রতিনিধিরা।



মন্তব্য নেওয়া বন্ধ।