খাগড়াছড়িতে দুর্গম এলাকায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন খাগড়াছড়ি সদর জোনের তত্ত্বাবধান দুর্গম এলাকায় তিন শতাধিক স্থানীয়দের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর ) সকালে খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের ছোটবাড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়। মেডিক্যাল ক্যাস্পিং এর আয়োজন করে ভাইবোনছড়া আর্মি ক্যাম্প।

দিনব্যাপী অনুষ্ঠিত এই মেডিক্যাল ক্যাম্পে স্থানীয় নারী, পুরুষ ও শিশুদের প্রাথমিক চিকিৎসা, স্বাস্থ্য পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। চিকিৎসা সেবা প্রদান করেন চিকিৎসক আরএমও ক্যাপ্টেন তানজিম ইসলাম।

জেলার দুর্গম এলাকার মানুষ সেনাবাহিনীর এমন উদ্যোগে সন্তুষ্টি প্রকাশ করেছেন স্থানীয়’রা। এ-সময় উপজাতি জনগোষ্ঠীর পক্ষে থেকে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা পাশাপাশি এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা অবহ্যত রাখার আহ্বান জানান।

খাগড়াছড়ি অঞ্চলের দুর্গম এলাকায় বসবাসরত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সেনাবাহিনীর এই উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।