খাগড়াছড়িতে বন্যার পানিতে তলিয়ে গেলো বৃদ্ধ তরিৎ চাকমা

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মাইনী নদীতে লাকড়ি ধরতে গিয়ে বন্যার পানিতে তলিয়ে নিখোঁজ হয়েছেন এক বৃদ্ধ।

শুক্রবার(৩০ সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার ৫ নং বাবুছড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের কেতুচন্দ্র কার্বারী পাড়ার বাসিন্দা মৃত নন্দলালের ছেলে তরিৎ চাকমা (৫৫) নিখোঁজ হন। নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগন বিকাশ চাকমা।

এদিকে নিখোঁজের সংবাদ পেয়ে পরিবারের খোঁজ নিতে বাবুছড়ায় যান দীঘিনালা উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা অমিত কুমার সাহা। এ সময় তিনি জানান, মাইনী নদীতে সেতু না থাকায় ও মোবাইল নেটওয়ার্ক না থাকায় পরিবারের সাথে দেখা করা সম্ভব হয়নি। প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত খোঁজ খবর রাখা হচ্ছে।

মন্তব্য নেওয়া বন্ধ।