খাগড়াছড়িতে ‘বৈসাবি’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি

পার্বত্য চট্টগ্রামের প্রধান সামাজিক উৎসব ‘বৈসাবি’ উপলক্ষ্যে খাগড়াছড়িতে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে খাগড়াছড়ি চেঙ্গী স্কোয়ার থেকে খাগড়াছড়ি সার্বজনীন বৈসাবি উদযাপন কমিটির আয়োজনে পাহাড়ি সকল জনগোষ্ঠীর সম্মিলিত অংশগ্রহণে বর্ণাঢ্য র‍্যালি বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে নিউজিল্যান্ড রোডের মেলার মাঠ প্রাঙ্গনে এসে শেষ করে।

এ সময় তরুণ-তরুণীরা তাদের নিজস্ব ঐতিহ্যবাহী পোশাক ও বাদ্যযন্ত্রের তালে তালে নেচে-গেয়ে মেতে ছিলো।

মন্তব্য নেওয়া বন্ধ।