চট্টগ্রামে পাসপোর্ট করতে এসে দুই রোহিঙ্গা আটক হয়েছেন। এই সময় তাদের সহায়তাকারী একজনকে আটক করা হয়। বৃহস্পতিবার (২৮ আগস্ট) চট্টগ্রামের মনসুরাবাদ পাসপোর্ট অফিসে এই ঘটনা ঘটে।
আটক রোহিঙ্গারা হলেন কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের আবু মুসা (২১) ও মো. আসলাম (১৯)। আর ফরহাদ হোসেনের বাড়ী ফটিকছড়ির পূর্ব গজারিয়া এলাকায়।
মনসুরাবাদ আঞ্চলিক পাসপোর্ট অফিসের পরিচালক মো. সাঈদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসলাম নামে একজন পাসপোর্ট অফিসে আবেদনপত্র জমা দিতে আসেন। পাসপোর্ট অফিসের লোকদের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করে।
তখন সে জানায় তার নাম ফরহাদ। তার মামা জসিম উদ্দিন তাকে আবেদনটি দিয়ে পাঠিয়েছে। তিনি আবেদনকারীকে চিনেন না। তখন তার মামাকে কল দিয়ে পাসপোর্ট অফিসে আসতে বললে, তিনি আসেননি।
তিনি বলেন, পরে বিষয়টি সিএমপির ডিবি পুলিশকে জানানো হয়। তারা এসে আবেদনকারী ফরহাদকে আটক করে। তার কাছ থেকে পাসপোর্টর আবেদন ফরম সংশ্লিষ্ট কাগজ জব্দ করা হয়। তাকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করে দুই রোহিঙ্গাকে আটক করা হয়। এই সময় জসিম পালিয়ে যায়।
তিনি আরো বলেন, এই ঘটনায় পাসপোর্ট অফিসের পক্ষ থেকে ডবলমুরিং থানায় মামলা করা হবে।



মন্তব্য নেওয়া বন্ধ।