চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়রণ অঞ্চলের (সিইপিজেড) নাসা গ্রুপের দুটি কারখানার শত শত শ্রমিক বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে তারা ফ্রি-পোর্ট এলাকার বিমানবন্দর সড়ক অবরোধ করেন, যার ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

জানা গেছে, ওই দুটি কারখানায় প্রায় ২ হাজার ২০০ শ্রমিক কাজ করেন। অক্টোবর মাস থেকে কারখানা বন্ধের ঘোষণা দেয় মালিকপক্ষ। এ সিদ্ধান্তের পর শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধে নেমেছেন।

চট্টগ্রাম শিল্প পুলিশের এসপি আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, ‘মালিকপক্ষের ঘোষণা অনুযায়ী শ্রমিকরা বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন। আমরা তাদেরকে বিমানবন্দর সড়ক থেকে সরিয়ে দিয়েছি। এখন মালিকপক্ষ ও শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে।’

মন্তব্য নেওয়া বন্ধ।