চট্টগ্রামে ব্যবসায়ীর বাসায় গুলির ঘটনায় সন্ত্রাসীদের একটি গ্রুপকে চিহ্নিত করা ‘সম্ভব হয়েছে’ বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। রবিবার (১ মার্চ) সচিবালয়ে নিজের মন্ত্রণালয়ে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
সালাউদ্দিন বলেন, একটি সন্ত্রাসী গ্রুপ প্রায় দুইমাস আগে একজন বড় ব্যবসায়ীর কাছে চাঁদা চেয়েছিল। পুলিশ কমিশনারের নজরে আনলে, চট্টগ্রাম পুলিশ কমিশনার তাকে নিরাপত্তা দিয়েছে, বাসায় পুলিশ প্রহরা দিয়েছে। সেই সন্ত্রাসী গ্রুপ হয়ত সুবিধা পায়নি দুমাস পরে আবার একই রকমের কর্মকাণ্ড করেছে। হেভি উইপেনসহ গোলাগুলি করেছে।
এর আগে শনিবার নগরের চন্দনপুরায় শনিবার সকালে স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমানের বাড়ি লক্ষ্য গুলিবর্ষণের ঘটনা ঘটে। ওই বাড়িতে স্মার্ট গ্রুপের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানও পরিবার নিয়ে বসবাস করেন। গত ২ জানুয়ারিও বাড়িটি লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি ছুঁড়েছিল।



মন্তব্য নেওয়া বন্ধ।