চট্টগ্রামে ভারি বৃষ্টিতে জনদুর্ভোগ, পাহাড়ধসের শঙ্কা

চট্টগ্রামে টানা ভারি বৃষ্টিতে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। বুধবার সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, এতে কর্মমুখী মানুষ ও স্কুলগামী শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েছেন। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৮৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন স্থানে ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে। একই সঙ্গে চট্টগ্রাম, ঢাকা ও খুলনা মহানগরে জলাবদ্ধতার সতর্কতাও দেওয়া হয়েছে।

চট্টগ্রামের বিভিন্ন এলাকায় জলজটের পরিস্থিতি সম্পর্কে স্থানীয় সূত্রগুলো জানায়, নগরীর কাতালগঞ্জ, বাকলিয়া, আগ্রাবাদ, ইপিজেড ও পতেঙ্গা এলাকার কিছু নিচু সড়কে পানি জমে থাকতে দেখা গেছে। তবে বড় ধরনের জলাবদ্ধতার খবর পাওয়া যায়নি।

চট্টগ্রামের সমুদ্রবন্দরসহ দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

মন্তব্য নেওয়া বন্ধ।