চট্টগ্রামের পাঁচলাইশ এলাকায় বিশেষ অভিযানে প্রায় ৫০ লাখ টাকার ভেজাল যৌন উত্তেজক ওষুধ জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাররা হলেন— আমীর হোসেন (২২) ও কফিল উদ্দিন (২০)।
পুলিশ জানায়, সোমবার (১৮ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে পাঁচলাইশ থানার ষোলশহর তালতলা বন গবেষণাগার স্কুলের দক্ষিণ পাশে সোনিয়ার মায়ের কলোনিতে অভিযান চালানো হয়। এ সময় তিন বস্তা ট্যাবলেটের কৌটা, আট বস্তা কথিত ন্যাচারাল ড্রিংকিং পাউডার এবং তিন বস্তা নীল রঙের পাউডারের প্যাকেট উদ্ধার করা হয়। এসবের বাজারমূল্য আনুমানিক ৫০ লাখ ১৭ হাজার টাকা।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান বলেন, স্থানীয় রোকসানা বেগম নামে এক নারীর টিনশেড ঘর থেকে ৪৫০ কৌটা অবৈধ ট্যাবলেট ও এক হাজার ৮০০ পাতা পাউডার জব্দ করা হয়েছে। তবে অভিযানের সময় রোকসানা বেগমকে পাওয়া যায়নি।
তিনি আরও জানান, আটক দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।



মন্তব্য নেওয়া বন্ধ।