চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন।
সোমবার (২৬ মে ) দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ লাইনসে আয়োজিত মাসিক কল্যাণ ও আইনশৃঙ্খলা সভায় তার হাতে সম্মাননা সনদ তুলে দেন জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু।
জানা যায়, আনোয়ারায় মাদকদ্রব্য জব্দ, সাজাপ্রাপ্ত ও বিভিন্ন ওয়ারেন্টভুক্ত অসংখ্য পলাতক আসামি গ্রেফতার এবং উপজেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ সার্বিক কাজের মূল্যায়নের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কার দেওয়া হয়।
ওসি মনির হোসেন গত ১৩ সেপ্টেম্বর থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব নেন। থানায় যোগদানের পর কৃতিত্বের সঙ্গে কাজ করে মাদকদ্রব্য জব্দ, সাজাপ্রাপ্ত ও বিভিন্ন ওয়ারেন্টভুক্ত অসংখ্য মামলার পলাতক আসামি ও অপরাধীদের আটক করতে সক্ষম হয়েছেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, কাজের স্বীকৃতি পাওয়াটা আনন্দের। স্বীকৃতি পেলে কাজের গতি বাড়ে, আনন্দ পাওয়া যায়। আমি মনে করি, আমার সেই কাজের স্বীকৃতিই আমি পেয়েছি। এই অর্জনে আমি আনন্দিত। পাশাপাশি আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে কৃতজ্ঞতা জানাই।



মন্তব্য নেওয়া বন্ধ।