চন্দ্রঘোনায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা থানাধীন ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের ধলিয়া এলাকায় অভিযান চালিয়ে ৩৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৬ আগস্ট) রাতে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃতরা হলেন—শামীম সিকদার ও মো. রবিউল ইসলাম। তারা বাঙ্গালহালিয়া ইউনিয়নের শফিপুর এলাকার বাসিন্দা।

চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাঙামাটি জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেনের নির্দেশনা এবং রাজস্থলী সার্কেল অফিসার মো. নুরুল আমিনের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. নাহিদ আহমেদ সবুজ, এএসআই (নিঃ) ধনেশ্বর ত্রিপুরা ও সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে গ্রেফতারকৃত দুইজনের কাছ থেকে মোট ৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে রোববার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।