চন্দ্রঘোনায় ১০৫ লিটার চোলাই মদসহ ২ জন গ্রেফতার

চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানেঃ ১০৫ লিটার চোলাই মদ ও ১টি সিএনজি সহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৩ আগস্ট) রাত ১টার দিকে চন্দ্রঘোনা থানাধীন ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের বান্দরবান সড়কে তাদের ধরা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মো. হাছান (২৩) ও মোহাম্মদ দিদারুল আলম (৪০)। তারা বোয়ালখালী উপজেলার চরনদ্বীপ এলাকার বাসিন্দা।

চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, থানার এসআই এস. এম. রবিউল আমিন, এসআই বিষ্ণুপদ হীরা ও সঙ্গীয় ফোর্সের নেতৃত্বে অভিযান চালিয়ে ১০৫ লিটার চোলাই মদসহ আসামীদেরকে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে তাদের বিরুদ্ধে চন্দ্রঘোনা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণি ২৪(গ)/৩৮/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং রোববার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।